সর্বশেষ

উপজেলা প্রশাসন

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদরে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। মূলত ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
টুঙ্গিপাড়ায় ভাঙা ঘরে নবজাতকের জন্ম: পাশে দাঁড়াল প্রশাসন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাঙা ঘরে বৃষ্টির পানিতে ভিজে এক অসহায় দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক নবজাতক। চরম দারিদ্র্য আর মাথার ওপর নিরাপদ ছাদহীন এই পরিবারটির করুণ চিত্র গণমাধ্যমে উঠে আসার পর দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। নবজাতকের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি পরিবারটিকে একটি নতুন ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

কুলিয়ারচরে জব্দ সরকারি চাল নিয়ে বিতর্ক, দ্বিতীয়বার তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খরকমারা এলাকায় একটি গোডাউন থেকে জব্দ করা বিপুল পরিমাণ সরকারি চাল দুই মাসের বেশি সময় ধরে আইনগত নিষ্পত্তি ছাড়াই পড়ে রয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভূমিকা, জব্দ চাল স্থানীয় এক বিএনপি নেতার জিম্মায় রাখা এবং প্রথম তদন্ত প্রতিবেদন আমলে রেখে পুনরায় আরও একটি তদন্ত কমিটি গঠন করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বরগুনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন, সতর্ক অবস্থানে বিভিন্ন সংস্থা

বরগুনা সদর উপজেলায় অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় শুকনো খাবার, চিকিৎসা সহায়তা ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট কমাতে অভিযান অব্যাহত

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

মোংলায় এডিস মশা নিয়ন্ত্রণে উপজেলা ও পৌর প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মোংলায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে এ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।